কাউখালীতে কাঁচা মরিচ ও আদার কেজি ৪০০ টাকা

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরে কাউখালীতে ঈদুল আযহা কে সামনে রেখে প্রতি কেজি কাঁচা মরিচ ও আদা বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। মঙ্গলবার (২৭ জুন) কাউখালী সদর বাজারে ঘুরে দেখা গেছে, প্রতিটি কাঁচামালের দোকানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছে ৪০০ টাকা করে।

এ ব্যাপারে কাঁচামাল ব্যবসায়ী আল-আমিন হোসেন জানান, কাঁচা মালের সরবরাহ রকম থাকায় মরিচের দাম একটু বেশি।

ক্রেতা হাফেজ মাসুম বিল্লাহ জানান, বাজারে কাঁচামরিচ থাকা সত্ত্বেও দোকানদাররা কাঁচা মরিচসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বেশি করে বিক্রি করছে। তাছাড়া প্রতিটি মুদি দোকানে প্রতি কেজি আদা বিক্রি করছে ৪০০ টাকা করে। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা ধরে, রসুনের কেজি ১৬০ টাকা, চিনি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছেন।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বলেন, বাজার মনিটরিং জোরদার করার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত দামে কোন জিনিস বিক্রি করার সুযোগ নেই। প্রয়োজন হলে আইনের ব্যবস্থা গ্রহণ করব।