কাউখালীতে কেজি দরে তরমুজ বিক্রি করে তিন ব্যবসায়ী ধরা

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
শুক্রবার (০৮ এপ্রিল) কাউখালী হাটের দিনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ খালেদা খাতুন রেখা বাজার মনিটরিং করে নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যাচাই-বাছাই করে।

এ সময় তিন তরমুজ ব্যবসায়ীকে কেজি মূল্য তরমুজ বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করে ও মাপার যন্ত্র জব্দ করে।