কাউখালীতে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

কাউখালী প্রতিনিধি ( পিরোজপুর)।।
কাউখালীতে গাছের নিচে চাপা পড়ে মাসুম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার বাসুরী গ্রামের বেলি ব্রিজ এলাকায় মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে গাছের ট্রলারে কাঁটাগাছ উঠার সময় গাছের নিচে চাপা পড়ে শ্রমিক মাসুম গুরুতর আহত হলে অন্য শ্রমিকরা মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত মাসুম নেছারাবাদ উপজেলা বালিহারী গ্রামের চান্দু মিয়ার ছেলে। কাউখালী থানা পুলিশ জানান লাশ উদ্ধার করে পিরোজপুরে মর্গে পাঠানো হবে।