কাউখালীতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ২

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের কাউখালীতে জমি জমা নিয়ে সংঘর্ষে আহত ২। জানা গেছে, উপজেলার চিরাপাড়া গ্রামের চাম্বলতলা এলাকার মৃত: ফজলুর রহমান হাওলাদার এর পুত্র মোঃ সোহাগ হোসেন (৩২) এর সাথে একই এলাকার মৃত: সায়জদ্দিন হাওলাদার পুত্র আঃ মন্নান (৫৬) দীর্ঘদিন যাবৎ জমি জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এবং উভয় পক্ষের পিরোজপুর কোর্টে মামলা চলমান। দীর্ঘ দিনের জেরের ফলে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চিরাপাড়া চাম্বলতলা উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়ে মন্নান হাওলাদার তার দলবল নিয়ে ইট দিয়ে সোহাগ হোসেনকে গুরুত্বর আহত করে বলে সোহাগ জানান। সোহাগ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে আঃ মন্নান অভিযোগ করেন, সোহাগ তার মাথায় ইট দিয়ে আঘাত করে। আঃ মন্নানও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সংঘর্ষ নিয়ে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, এ বিষয়ে উভয়পক্ষকে কয়েকবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন সংঘর্ষের ঘটনা শুনেছি অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।