কাউখালীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)॥
পিরোজপুরের কাউখালীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার। জানা যায়, কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির ও এএসআই মিজানের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার আমরাজুড়ী সোনাকুর ফেরাঘাট থেকে ২শত ৫০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতরা হলো নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামের অনিল সুতারের ছেলে অনুক সুতার (২৪) ও একই গ্রামের কালাম মৃধার ছেলে সাইফুল মৃধা (২৮)।

কাউখালী থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে, শনিবার দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।