কাউখালীতে দুই মহিলা ছিনতাইকারী জনতা আটক

কাউখালী প্রতিনিধি।।
কাউখালীতে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। জানা গেছে, শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কাউখালী সাপ্তাহিক হাটের দিনে দক্ষিণ বাজারে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী মহিলাকে জনতা আটক করে কাউখালী থানায় সোপর্দ করে।

বাজার করতে আসা দক্ষিণ বাজার নিবাসী ডালিয়া বেগম ও উত্তর বাজার নিবাসী কৃষ্ণা কুন্ডু জানান, আমাদের কাছে থাকা নগদ টাকা ও সোনার আংটি ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকারীদের তথ্য অনুযায়ী তাদের বাড়ি বাগেরহাটের মাজার সংলগ্ন।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।