কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাউখালী প্রতিনিধি,পিরোজপুর।।
পিরোজপুরের কাউখালি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ বায়েজিদুর রহমান নেতৃত্বে সোমবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ও মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে মা ওরাল হেলথ কেয়ার, সিদ্দিকিয়া ডেন্টাল কেয়ার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে সতর্কীকরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ ইশতিয়াক আহমদ, সেনেটারি ইন্সপেক্টর এস,এম, ইলিয়াস উদ্দিন, পেশকার মোঃ জাহিদ হোসেন ও কাউখালি থানার পুলিশের একটি ফোর্স।

কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে