কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপিকা শাহাজাদী রেবেকা শাহীন চৈতিকে সভাপতি ও রাকিবউদ্দিন পাভেলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) জেলা কমিটির সভাপতি রেজাউল করিম শিকদার মন্টু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান এই কমিটি অনুমোদন প্রদান করেন।