কাউখালীতে যানজট নিরসনে সুপারির হাট স্থানান্তরের দাবি

কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় সংলগ্ন ও দক্ষিণ বাজার মুখে সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে বালক মাঠে ও রাস্তার উপর এবং আশেপাশে সুপারি বেচাকেনার কারণে উপচেপড়া ভীড় ও যানজট লেগেই থাকে এবং মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া মাঠের ভিতরেও বেচাকেনা চলে যার ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত থাকে। বিষয়টি মতামত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

কাউখালী বাজার সুপারির বেচা কেনার জন্য খুবই বিখ্যাত তাই এই বাজারে জন্য আলাদা একটা স্থান নির্ধারণ করে দেয়ার জন্য উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ। উপজেলা শহরে অনেক সরকারি খাস জমি রয়েছে যেখানে আটকে স্থানান্তর করা হলে সরকার যেমন রাজস্ব পাবেন তেমনি জনগণ চলাচলের জন্য সুবিধা হবে। যে স্থানটি সুপারি মহল হিসেবে পরিচিত থাকবে।

এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে উপজেলায় মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হবে।