কাউখালীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালীতে সোমবার (২৪ এপ্রিল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে প্রতিবেশি।

জানা যায়, উপজেলার কাঠালিয়া গ্রামের মোতালেব হোসেনর ছেলে নুরুল আলম বাড়িতে বিল্ডিং করার জন্য রাস্তার পাশে ইট রাখেন। এসময় প্রতিবেশী রাসেল ও রাসেলের স্ত্রী সাবিনার সাথে তর্কের একপর্যায়ে হাতে থাকা দাও দিয়ে নুরুল আমীনের ঘারে কোপ দেয়। নুরুল আমীন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা কাউখালী হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি রাসেলের কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান, নুরুল আলম আমাদের চাচাতো ভাই। বিষয়টি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মিমাংসা হয়ে যাবে।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের এস আই জয়ন্ত কুমার মন্ডল জানান, ঘটনা স্থান পরিদর্শন করেছি। কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বাদী বিবাদীরা উভয় পক্ষ বলেছেন আমরা আত্মীয় বিধায় মিমাংসা হয়ে যাবো।