কাউখালীতে হাতুড়ে ডাক্তার ও কবরিাজের খপ্পরে সাধারণ মানুষ

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলার বিভিন্ন হাটবাজারে এক শ্রেণীর হাতুড়ে ডাক্তার, কবিরাজ ও হকারদের দৌরাত্ম্যে বৃদ্ধি পেয়েছে। এদের খপ্পরে পড়ে গ্রামের সহজ সরল মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। এ সকল চিকিৎসকরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চ্যালেঞ্জ ছুঁড়ে পেটের পীড়া, চর্ম, আলসার, পুরনো বাত, জন্ডিস, হাঁপানি সহ বিভিন্ন ধরনের জটিল রোগের ঔষধ বিক্রি করে থাকে।

রোগ সম্পর্কে এদের কোন ধারনা না থাকলেও জমজমাট আসর বসিয়ে বিভিন্ন নাম না জানা কোম্পানির ঔষধ, বিভিন্ন গাছ-গাছরা, হাড়গোড়, সাপ এবং নানান তাবিজ কবজের পসরা সাজিয়ে দেদারসে বিক্রি করে। এলাকার অসচেতন ও সাধারণ মানুষরা এসব ওষুধ ক্রয় করে আরোগ্য লাভের পরিবর্তে অনেকেই আরো জটিল রোগে আক্রান্ত হচ্ছে।