কাউখালীর ৫নং ওয়ার্ডে সদস্য পদে মহিদুল নির্বাচিত

কাউখালী প্রতিনিধি।।
পিরোজপুরের জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটে নাই। প্রার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এতে পিরোজপুর জেলার ৫ নং কাউখালী উপজেলার সদস্য পদে মোঃ মহিদুল ইসলাম টিউবল প্রতীক ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম সুমন ঘুড়ি প্রতীকের প্রার্থী ৩২ ভোট পেয়েছেন।

এছাড়া এই কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে রোজিনা বেগম ফুটবল প্রতীকের প্রার্থী ৪০ ভোট ও দোয়াত কলমের প্রার্থী শাহজাদি রেবেকা শাহিন চৈতি ২৮ ভোট পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ইভিএম এর মাধ্যমে জনপ্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে সরকারি বালক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা জানান, এই উপজেলায় ৬৮ টি ভোটের ভিতরে শতভাগ ভোট সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালমা রহমান হ্যাপি নির্বাচিত হয়ে গেছেন।