কাজীরহাটের ভাষানচর বাইক চালকদের চাঁদা নিয়ে হাতাহাতি

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের দফাদার বাজারে মটর চালকদের উদ্যোগে ষ্টেশনে তাবু ও লাইট স্থাপন করা হয়। এ নিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুই মটর চালকেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মটর চালক মাইদুল, মহিউদ্দিন, বাচ্চু, বাহাদুর, লালন, রিপন, সজিব, রিফাত জানায়- দফাদার বাজার স্টেশনে প্রায় ৪০/৪৫ জন চালক আছি ভাড়ায় চালিত যাএী বহন করি। সকলে মিলে উদ্যোগ নেয়া হয় যে স্টেশনে মটর বাইক পার্কিং রাখা হয়। এ স্থানে রৌদ পড়ে এবং সন্ধ্যা হলে অন্ধাকার হয়ে যায়। আমাদের ও যাএীদের সুবিধার্থে উপরে তাবু ও লাইটের ব্যবস্থা করি। দায়িত্ব দেওয়া হয় চালক রুমানকে। রবিবার তাবু ও লাইটের কাজ শেষ হয়। প্রায় ২২০০/ টাকা খরচ হয়। প্রত্যেক চালক তাদের ইচ্ছে মত টাকা রুমান কে দিয়েছে কেউ দিয়েছে ৫০/টাকা আবার অনেকেই দিয়েছে ৩০ টাকা।

রবিবার সন্ধ্যায় রুমান স্টেশনে বসে অপর চালক ইলিয়াসের নিকট ৫০ টাকা চায়। প্রতি উত্তরে বলে চাঁদা দিয়ে গাড়ি চালাতে হবে কিসের। এ নিয়ে তর্কবাধে এক পর্যায় রুমানকে ঘুষি মারলে তার মুখ মন্ডল রক্তাক্ত হয়ে পড়ে। অপরদিকে ইলিয়াস অটো বাইকের উপর পড়ে মাথা রক্তাক্ত হয়ে পড়ে। রুমানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান।