কাজীরহাটে প্রবাসীর সাথে প্রেম, মোবাইলে বিয়ে: অতঃপর নববধূর আত্মহত্যা

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
ওরা খালাতো ভাই বোন, ৫ বছর যাবৎ প্রবাসে খালাতো ভাই আর গ্রামে থাকে খালাতো বোন। মোবাইল ফোনের সূএ ধরে প্রেমের সর্ম্পক চলে আসলে ১ বছর পূর্বে ফোনের মাধ্যমে বিয়ে হয়। বুধবার (০৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় নববধূ শ্বশুরবাড়ি ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। এমন ঘটনা ঘটেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামে।

প্রবাসী তছলিম খাঁনের পিতা আলমগীর খাঁন বলেণ, ঘটনার দিন সকালে আমি দড়ি চরখাজুরিয়া ইউনিয়নের বামনের চর গিয়েছিলাম দুপুরে সংবাদ পেয়ে বাড়ি এসেছি।

তিনি বলেন, আমার ভায়রা লূৎফর বাড়ীর মেয়ে সূবর্না (১৪) র সাথে আমার ছেলের সাথে প্রেমের সর্ম্পক চলে আসলে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়। আমার ছেলে ডিসেম্বর মাসে প্রবাস থেকে বাড়ি আসার কথা। কি কারনে আত্মহত্যা করেছে সেটা আমার জানা নেই। সকালেও আমার ছেলের সাথে ফোনে বউর সাথে কথাও হয়েছে।

সূর্বনার খালা নাজমা বেগম ও মামা হাবিবুর রহমান বলেন, সকাল ১০ ঘটিকার দিকে সূর্বনা বলে তার শ্বাশুরিকে গাবতলী বাজারে চিকিৎসকের কাছে গিয়ে ইনজেকশন পুশ করে বাড়ি আসবেন। কথা মতো শাশুরী গাবতলী বাজার থেকে বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখতে পায় সূর্বনা ঘরের ভিতরে ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে ঝুলছে। জানালা ভেঙ্গে নিজেই ভিতরে প্রবেশ করে ওড়না কেটে তাৎক্ষনিক গাবতলী বাজার চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু হয়েছে বলে বাড়ি নিয়ে আসে। কাজীরহাট থানা পুলিশ জানতে পেয়ে বাড়িতে যায়।