কাজীরহাটে বোবা মেয়েকে ধর্ষণ, মামলা দিলে এলাকা ছাড়া করবে লম্পট

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভংগা গ্রামের নুরুইসলাম ওরফে নুরু খানেঁর প্রতিবন্ধি (বোবা) কন্যা (১৪) কে পাশের বাড়ির ইস্কান্দার মোল্লার ছেলে আহম্মেদ মোল্লা (৩১) নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

কিশোরীর বোন বলেন, গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১ ঘটিকায় বোনকে না পেয় আহম্মেদ মোল্লার বসত ঘরে প্রবেশ করলে মা সোনাবান দেখতে পায় লম্পট ধর্ষণের ঘটনা ঘটনায়। লম্পট মাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। আমার বোনকে গাবতলী পল্লি চিকিৎসক সিরাজ মিয়ার নিকট নিয়ে গেলে তিনি জানায়, ধর্ষণের ঘটনা ঘটতে পারে।

এদিকে, লম্পট হুমকি দিয়ে আসছে মামলা না করার জন্য। মামলা হলে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে আসছে।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ রহিম, এস আই মোঃ আলম ভিকটিমের বাড়ি গিয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ভিকটিমসহ পরিবার থানায় মামলা করতে আসে। পারুল বেগম আরো জানায়, নিরাপত্তাহীনতায় বসবাস করতে হবে।

আন্ধারমানিক ইউপি চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম বলেন, এমন সংবাদ আমার জানা নেই। তবে সত্য ঘটনা হলে আমি ধর্ষকের বিচার দাবী করছি।

কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের মুঠো ফোনে জানায়, মামলার প্রস্তুতি চলছে।