কাজীরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে পাঠালো ঢাকায়

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের মোঃ ছালাম বেপারীর ছেলে মোঃ নাইম বেপারী (১৭) সড়ক দুর্ঘটনায় আহত হন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আসলী সন্তোষপুর গ্রামের সরদার বাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা।

জানা গেছে, সাবেক ইউপি সদস্য বিএম ফজলে রাব্বির ভাতিজা মটরসাইকেল চালক নাইম রাস্তা কেটে ইরি-ব্লোকের পানি নেওয়ার জন্য রাস্তা কাটা অংশে কাঠ ও মাটি দিয়ে উচু করে দেওয়ার ফলে নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলসহ সুপারী গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথা ফেটে যায় এবং কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। স্থাণীয়রা ভ্যান যোগে কাজীরহাট নিয়ে আসলে পরিবার মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরন করলে দ্রুত ঢাকা নেওয়ার জন্য নির্দেশ দিলে এ্যাম্বুলেন্স যোগে মুর্মূষ অবস্থায় ঢাকা নিউরোনায়েন্স হসপিটালে নিয়ে ভর্তি করে বলে জানাগেছে। দুর্ঘটনার শিকার নাইম হসপিটালে লাইফ সার্পোটে মুর্মূষু অবস্থায় আছে।