কাজীরহাটে স্বামী-দেবরের হামলায় গৃহবধূ হাসপাতালে

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের পূর্ব ভংগা গ্রামের মৃত হাফেজ হাং ছেলে নজরুল ইসলাম হাওলাদারের স্ত্রী ইয়াসমিন বেগম (৩০) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।

অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় পার্শ্ববর্তী বাড়ির রেন্টি গাছের ডাল নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায় স্বামী নজরুল ইসলাম , দেবর নান্নু হাং ও তার স্ত্রী ফাহিমা মিলে রেন্টির ডাল দিয়ে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। ইয়াসমিনের ব্লাউজ ও ছিড়ে ফেলে দেবর নান্নু হাং ও ফাহিমা মাটিতে ফেলে টানা হেচড়া করে। স্বামী আরো ক্ষিপ্ত হয়ে স্ত্রী কে বেদম মারধর করে। এ ঘটনার পর বাড়ির লোকজন সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয় আহত ইয়াসমিনের কাকা বিদ্যানন্দপুর ইউনিয়নের মধ্যে রতনপুর গ্রামের মোঃ ইব্রাহীম হোসেন খানেঁর সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন যে বিষয়টি আমরা জেনেছি। তিনি বলেন, আমার ভাই আঃ মান্নান খানঁ তিনি মারা গেছে তারই মেয়ে ইয়সমিন। বিষয়টি আমাদেরই ভালমন্দ দেখতে হবে আমরা আইনী প্রক্রিয়ায় নিয়ে ভাবছি।