কাজীরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুকে হাসপাতালে নেয়ার পথে মুত্যু

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরসোনাপুর গ্রামে (২১ ফেব্রুয়ারী) সোমবার সকাল যাএীবাহী অটো বাইকের চাপায় গুরুত্বর আহত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থাণীয় সূএে জানা গেছে, কাজীরহাট থেকে যাএী নিয়ে মুলাদী যাবার পথে কাঠের পুল সংলগ্ন মেইন সড়কে দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী সূএ জানায়, চরসোনাপুর গ্রামের খোকন সিকদারের ছেলে মাইদুল সিকদার (১৫) অটোবাইক চালক ৬ জন যাএী নিয়ে কাজীরহাট থেকে যাবার পথে একই গ্রামের সনাতন ধর্মের বলরাম বালার কন্যা মিনতী বালা (৩) বছর ৪ মাসের শিশুকে চাপা দেয়।

মিনতী বালা পূর্ব পাশ থেকে সড়কের উপর দিয়ে মায়ের কাছে যাবার সময় অটো বাইক এসে চাপা দেয়। মিনতী বালার বুকে ও মাথায় আঘাত প্রাপ্ত হলে সাথে সাথেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল রেফার করলে বরিশাল নেওয়া পথে রহমতপুর এলাকায় মিনতী বালার মৃত্যু হয়।

কাজীরহাট থানার এসআই মোঃ ইউসুফসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়েছে বলে জানাগেছে।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন মুঠো ফোনে বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে মামলার প্রস্তুতি চলছে। অটোবাইক চালক পলাতক আছে।