কাজে ব্যস্ত মা-বাবা, ঘরে মেয়ের লাশ

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সুমি আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাএীর লাশ উদ্বার করেছে । সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা হাসপাতাল থেকে ওই ছাএীর লাশ উদ্বার করা হয় ।

নিহত সুমি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে । সে মিঠাখালী গুদিকাটা সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেনির ছাএী ।

সুমির বাবা সেলিম হাওলাদার বলেন, সকালে আমরা স্বামী -স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যাস্ত ছিলাম । সাড়ে নয়টার দিকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে সুমিকে ঝুলতে দেখে ডাকচিৎকার করি । পরে সুমিকে নিচে নামালে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানায় , লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উদঘাটিত হবে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।