কাটেনি মুগ্ধতার ঘোর

কাটেনি মুগ্ধতার ঘোর
-হেলেন রহমান আঁখি

আমার মুগ্ধতার ঘোর
পরিচয়ের পর এতটা
সময় হয়েও অতিবাহিত
বিশ্বাস করো
এতটুকুও কমেনি।

এক সময় তো চাইলেই
তোমায় পেতাম
চাওয়া-পাওয়ার আঙিনায়।
আজ সে চাওয়া আর পাওয়া
অবরুদ্ধ প্রায়।

চাইলেই তোমায় পাই না
আমার পাওয়ার সীমানায়
তাতেও থমকে যায়নি
আমার পিয়াসী মন।

তোমার এতটা অবহেলা
অবজ্ঞায়ও যায়নি কমে
তোমার প্রতি এ মনের মুগ্ধতা।

এখনও প্রচন্ড আর তীব্র
আবেগ ছুটে ফেরে
তোমার তরে,তোমায়
একবার দেখব বলে!

খুব ভালো লাগে, ভালোবাসি
তোমারে…. একথা মিথ্যে
নয় কস্মিনকালে।
ফিরে এসো ও….. চাঁদমুখী বন্ধুবর!

তোমায় ছেড়ে ভালো নাই
তোমার কবি!

অনুভবে অনুরাগে কেবল
সে পুঁজো করে
তোমায় ও…. চাঁদমুখী!!!