কালকিনিতে পল্লীবিদ্যুৎ অফিসের ভুলে বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট

সঞ্জয় সরকার, কালকিনি।।
মাদারীপুরের ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিংস্টেশন এর নতুন গ্যাসস্টেশন’র বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তারের সাথে ঝুলে থাকে আবুল হাসান নামের এক বিদ্যুৎ শ্রমিক। স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনাটি বুধবার (২০ এপ্রিল) দুপুরে শিমুল-পলাশ মার্কেটের সামনে ঘটে।

পল্লীবিদ্যুৎ অফিস ও স্থানীয়দের কাছ থেকে জানাযায়, কালকিনির ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিংস্টেশন এর গ্যাসস্টেশন’র এর জন্য নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন পড়লে নতুন সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ অফিস বরাবর আবেদন করেন। নতুন সংযোগ অনুমোদন হয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে খুটি ও তার লাগানো শেষে বিদ্যুৎ সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে যানানো হয় লাইন বন্ধ আছে আপনারা কাজ করতে পারেন। আবুল হাসানসহ আরো দু’জন সংযোগের কাজ শেষ করে নামার সময় হঠাৎ তারে বিদ্যুৎ চলে আসলে আবুল হাসান এর পা বিদ্যুৎ পৃষ্ঠ হয়। এতে হাসান অজ্ঞান হয়ে তারের সাথে ঝুলতে থাকে। স্থানীয়রা পল্লীবিদ্যুৎ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করান। এ সময় স্থানীয়রা তাকে নামানোর জন্য চেষ্ঠা করেন। পড়ে স্থানীয়দের সহোযোগিতায় ফায়ার সার্ভিস দগ্ধ অবস্থায় আবুল হাসান উদ্ধার করে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাতে চিকিৎসার জন্য পাঠান। তার অবস্থা আশংকা জনক বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ আবুল হাসান মাগুড়া জেলার বাসিন্দা।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মকবুল মিয়া জানান, আমার লাইনম্যান পল্লীবিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে লাইন বন্ধ করে কাজ করছিলো কিন্তু তারা না বলে কেন বিদ্যুৎ চালু করলো আমি যানিনা।

এ ব্যাপারে কালকিনি পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম আঃ মাজেদ বলেন, আমাদের মধ্যে ভুলবুঝাবুঝি হয়েছে, তবে রোগি সুস্থ আছে।