কিস্তির টাকা আনতে গিয়ে যৌন নির্যাতনের শিকার এনজিও কর্মীর মামলা

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে জুয়েল গাজী(৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে ব্র্যাক এনজিও মির্জাগঞ্জ শাখা অফিসের দাবি প্রোগ্রামের নারী কর্মীকে (২৭) যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগে মামলা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর যৌন কামনা চরিতার্থ করার অপরাধে মঙ্গলবার এ মামলাটি করেছেন ওই নারী কর্মী।অভিযুক্ত জুয়েল গাজী উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ব্যবসায়িক কাজের জন্য জুয়েল গাজী তার মা ফিরোজা বেগমের নামে মির্জাগঞ্জ শাখা ব্র্যাক অফিসের দাবি প্রোগ্রাম থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেয়। যাহার সদস্য নং-৫৩৩, কোড নং-২০৬৯। প্রতি মাসের নির্ধারিত কিস্তি ৫০০০০ টাকা পরিশোধ করে আসছিল জুয়েল। ঘটনার দিন ২১ আগস্ট বুধবার আগস্ট মাসের কিস্তির টাকা পরিষদের ব্যাপারে জুয়েলের মুঠো ফোনে কল করা হলে দুপুর বেলা কিস্তি নেওয়ার জন্য তার বাসায় যেতে বলে। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের পশ্চিম সুবিদখালী এলাকায় জুয়েলের ভাড়া বাসায় কিস্তির টাকা আনতে গেলে বাসার সামনে কক্ষে বসতে বলে ঘরের ভিতর থেকে কিস্তির টাকা ও পাশ বহি আমার হাতে দেয়। বাসায় খাটের উপর বসিয়া কিস্তির টাকা গননা করে ব্যাগে রাখি এবং তার পাশ বইতে লিখে রুম থেকে বের হতে চাইলে জুয়েলের বাসায় কেউ না থাকার সুযোগে ডান হাত দিয়া আমার ডান হাত ধরে বাম হাত দিয়া আমার বুকে ধাক্কা দিয়া আমাকে খাটের উপর বসাইয়া ফলাইয়া তার বাম হাত দিয়া আমার মুখ চাপিয়া ধরিয়া স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ধস্তা-ধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক চিৎকার দেই। তখন সে আমাকে ছেড়ে তার বাসার সামনের কক্ষের দরজা আটাইতে গেলে আমি ভিতরের কক্ষের দরজা ভিতর থেকে আটকে দিয়ে আমার সহকর্মীদের ফোন দেই। এ সময় জুয়েল ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলার পরে আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।