কীর্তনখোলা নদী থেকে যুব‌কের মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক।।
ব‌রিশা‌লের কীর্তনখোলা নদী‌তে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুব‌কের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (২৬ জানুয়ারি) সকা‌লে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, রসূলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদী‌তে অজ্ঞাতপরিচয় ওই যুব‌কের মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের পরনে ট্রাউজার ও শী‌তের জামাকাপড় ছি‌ল। কো‌নো আঘা‌তের চিহ্ন দেখা যায়‌নি। তার বয়স আনুমা‌নিক ২৫ থে‌কে ৩০ বছর হ‌বে বলে জানান ওসি।