কীর্তনখোলার তীর থেকে তরুণীর অর্ধগ‌লিত লাশ উদ্ধার

রূপালী ডেস্ক।।
ব‌রিশা‌লের কীর্তন‌খোলা নদীর তীর থে‌কে এক অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধগ‌লিত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (২৯ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে মরদেহ‌টি উদ্ধার ক‌রে বরিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

ব‌রিশাল সদর নৌ থানা পু‌লি‌শের ওসি হাসনাত জামান ব‌লেন, ব‌রিশাল নগরের পলাশপু‌রের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তণ‌খোলা নদীর তী‌রে আনুমা‌নিক ২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ স্থানীয়রা দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। ঘটনাস্থ‌লে গিয়ে থ্রি পিস প‌রি‌হিত মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য শেবাচিম হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

ওসি হাসনাত আরও ব‌লেন, মরদেহের শরী‌রে কো‌নো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। প‌রিচয় জানার চেষ্টা চল‌ছে।