কুয়াকাটায় ঘোড়ার দৌড় দেখতে ভিড়

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হল গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যেবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। বুধবার (১৭ মে) বিকাল চারটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া মাঠে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দক্ষ ১০জন প্রতিযোগী অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায়। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ উপলক্ষে নানা সাজে সাজানো হয় দৌড়ে অংশগ্রহণ করা ঘোড়াগুলো। আশপাশে বসে নানা দোকানপাট। গ্রামগঞ্জ থেকে হারিয়ে যেতে বসছে এ ঘোড়ার দৌড়। সকাল থেকে মাইকিং করার ফলে লোক সংখ্যা উপস্থিতি বেশি বলে মনে করছে আয়োজকরা।

ঘোড়ার দৌড় দেখতে আসা সাইদুর রহমান বলেন, অনেক বছর ঘোড়ার দৌড় দেখতে পারেনি। আজ সকালে মাইকিং শুনে দেখতে আসলাম। প্রচুর মানুষ এসেছে। মাঝেমধ্যে এ ধরনের আয়োজন করা ভালো।

রিয়ামনি বলেন, আমাদের বাসার পাশের গ্রামে। তাই দেখতে এসেছি। জীবনে এই প্রথম ঘোড়ার দৌড় দেখলাম। দারুণ অভিজ্ঞতা হল। আয়োজন অনেক সুন্দর ছিলো।

এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরুষ্কার তুলে দেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা। তিনি বলেন, গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ঘোড়ায় দৌড়ের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘোড়ার দৌড় দেখতে ভিড় জমায়।