কুয়াকাটায় হরিণের মাংসসহ শিকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে ২০ কেজি মাংসসহ সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্তুম আলীর ছেলে। আর মোঃ হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দশটায় আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার উপর থেকে এসব হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকারী করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।