কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পারভেজ নামে এক পর্যটক নিখোঁজ হয়। রবিবার (২১ আগস্ট) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট গোসল করতে নেমে নিখোঁজ হয় পর্যটক মাহাবুবুর রহমান পারভেজ। পরে তিন ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পরে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে প্রশাসন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, চার বন্ধু ঘুরতে আসে কুয়াকাটায়। সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে মধ্যে চলে যায় পারভেজ ও আমির। পরে তাদের দু’জনের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসে। কিন্তু আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারেনি। পুলিশকে প্রথমে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ৩ ঘন্টা পরে পারভেজের লাশ উদ্ধার করে। নিহত পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়ের বাগ এলাকা সঙ্গে থাকা বন্দুরা জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, নিহত পারভেজের বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছে। তারা দাবি যদি করে তার ছেলের লাশ ময়না তদন্ত করার দরকার তাহলে করতে পারে। আর বিনা ময়না তদন্ত ছাড়া নিতে পারবে। কিন্তু সাধারনত ইডি মামলা হবে।