খেলা করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকালে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের রহমান মিয়ার দুই বছরের ছেলে ইমরান মিয়া খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়।

শিশুর পিতা ইমরান মিয়া জানান, আমার ছেলে ইমরান মিয়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে আমার পরিবারের লোকজন। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুর থেকে ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, পানিতে ডুবে মৃত্যু শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।