গরু আনতে গিয়ে মির্জাগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
গরু আনতে গিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুন্নি আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সাইফুল ইসলাম সোহেলের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় বৃষ্টি নামতে দেখে মুন্নি আক্তার তাদের পালিত গরু আনতে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থল গোয়ালঘরের পাশেই নিহত হন তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, মজিদবাড়িয়া ইউনিয়নে মুন্নি আক্তার নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। পুলিশ পাঠানো হয়েছে।