গরু চোরের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় গরু চোরের অত্যাচারে অতিষ্ঠ ভিটাবাড়ীয়া ইউনিয়ন বাসী। চোরের উৎপাত বন্ধের প্রতিবাদে শনিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও ভিটাবাড়ীয়া বাসী।

এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো: খালেদ খান, আব্দুল মন্নান বাবু, মো. তুহিন হাওলাদার। বক্তারা বলেন, সম্প্রতি ভিটাবাড়ীয়া ইউনিয়ন থেকে গভীর রাতে ৭ গরু সহ বিগত দিনে ১ শত গরু চুরি করেছে চোরেরা। যাতে অনেক অসহায় পরিবার নিঃস্ব হয়েছে। তাই গরু চোরদের উৎপাত বন্ধে থানা পুলিশের টহল জোড়দার করার দাবি জানানো হয়।