গানে গানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ আলমের

বিনোদন ডেস্ক।।
বাজারে নিত্যপণ্যের দাম ক্রমেই উর্ধমুখি। নিম্নবিত্ত-মধ্যবিত্ত নাভিশ্বাস যেনো চরমে। প্রতিবাদের ভাষা যেন অনড়! গানে গানে এবার এর প্রতিবাদ জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।

প্রতিবাদের সেই গানটি আজ প্রকাশিত হয়েছে। ‘নিত্যপন্যের দাম বাড়ছে’ শিরোনামে গানটি লিখেছেন আকাশ নিবির। মিউজিক করেছেন মমো রহমান। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে আলম বলেন, ‘আলু-পেঁয়াজ-তৈলের দামসহ সব কিছু দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৩০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের মতো গরীব মানুষের কি হবে? এখন তো অনেকেই ক্ষমতার গরমে চলে। টাকা দিয়ে পুরস্কার কিনে? অনেকেই ভয়ে কথা বলতে পারে না। তাই আমার এই প্রতিবাদী গান করা। কেউ তো কথা বলতে ভুলে গেছে। তাই আমি আমার মতো করে প্রতিবাদ শুরু করলাম। বাকীটা আপনাদের উপর ছেড়ে দিলাম।’