গোলাপ কাঁটা

গোলাপ কাঁটা
-বিচিত্র কুমার

আমি রোজ পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে
একটা লাল টুকটুকে গোলাপ কে দেখি

নিত‍্যদিন তুলবো বলে,কিন্তু জানা ছিল না-
সব গোলাপের বুকে তো সুবাস থাকে না সেকি?

কিছু কিছু গোলাপের শরীরে কাঁটা থাকে শতশত
যা প্রেমিকের হৃদয় কে করে রক্তাক্ত ক্ষতবিক্ষত।