গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার গার্লস স্কুল এন্ড কলেজের সামন থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির এক কলেজ শিক্ষার্থী অপহন শিকার হয়েছেন।গত ৩০ জানুয়ারী গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সামন থেকে পাশ^বর্তী কালকিনি উপজেলার জজিরা গ্রামের রেজাইল সিকদারের পত্র ২০ বছর বয়সী মো. আরিফ সিকদার ওই কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই কলেজ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে গৌরনদী মডেল থানা একটি অহরণ মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির মাধমে ঢাকা থেকে অভিযান চালিয়ে অপহরণকারী মো. আরিফ সিকদারকে গৌরনদী মডেল থানার এস.আই হৃদয় কুমার চাকলাদার, এস.আই ইলিয়াস মাহাম্মুদ, এ.এস.আই জসিম মিয়া,কনেস্টেবল মুজ্জামেল, মোবাররক করিনম ও নারী কনেস্টেবল হাফিজাসহ ৩রা ফেব্রুয়ারী ঢাকা জেলার দক্ষিণ থানা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর ধলেশ^রী টোল প্লাজা থেকে অপহৃত ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী মো. আরিফ সিকদার থেকে গ্রেফতার করা হয়।পরে অপহরণকারী ২০ বছর বয়সী মো. আরিফ সিকদারকে ৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ বরিশাল জেল হাজতে প্রেরন করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান অপহৃত কলেজ শিক্ষার্থীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।