গৌরনদীতে আসামি না হয়েও গ্রেপ্তার, এসআইকে শোকজ

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
মামলায় নাম নেই। তারপরও সন্দেহভাজন হিসেবে কাইয়ুম বেপারী নামের একজনকে গ্রেপ্তার করায় বরিশালের গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিনকে শোকজ করেছেন আদালত।

আদেশ প্রাপ্তির সাতদিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার বিকেলে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরনদী আমলি আদালতের বিচারক মাহফুজুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী অশোক বিষয়টি নিশ্চিত করেছেন।