গৌরনদীতে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন যাবত বাটাজোর বন্দরের ব্যবসায়ী সরোয়ার হোসেন বন্দর সংলগ্ন বাটাজোর-সরিকল খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে। স্থানীয়রা খাল দখলে বাঁধা দিলেও নির্মাণ কাজ বন্ধ না করে দিগুন শ্রমিক নিয়ে কাজ চালিয়ে আসছে সরোয়ার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।