গৌরনদীতে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী সদরে ভাড়াটিয়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সূচন্দা বাড়ৈ (৩২) নামে এক গৃহবধুর লাশ সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। সে উপজেলার ২নং বার্থী ইউনিয়ন পরিষদের সচিব অভিনাষ বাড়ৈ সৌরভের স্ত্রী ও ২ সন্তানের জননী।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, সদরের চরগাধাতলী মহল্লার ভাড়াটিয়া বাসার সিলিং ফ্যানের সাখে ওড়না প্যাচানো সূচন্দা বাড়ৈর ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এ সময় সূচনার স্বামী অভিনাষ বাড়ৈ বাসায় ছিলেন না। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, প্রাথমিক অবস্থায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত্রের রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।