গৌরনদীতে বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে প্রেমিকা

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে প্রেমিকার বাড়িতে বিয়ে দাবিতে অবস্থান নিয়ে অনশন করছে প্রেমিকা। এ সময় প্রেমিকার আত্মীয়-স্বজনরা তরুণী আত্মহত্যার হুমকি দিয়েছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা তরুনী অভিযোগ করে বলেন, দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছাত্রদল নেতা পারভেজের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে অন্তরঙ্গ সময় কাটান পারভেজ। গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে পারভেজের মামা বাড়িতে বিয়ের জন্য ওই তরুনীকে ডেকে নেওয়া হয়। এসময় তাকে বিয়ে না করে পালিয়ে যায় পারভেজ। পরে পারভেজের মামা নিয়ামুল সরদার সহ অন্যান্যরা মারধর করে তাকে তাড়িয়ে দেয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, রোববার বিকেলে বিয়ের দাবীতে পূনরায় পারভেজের মামা বাড়িতে যাই। এসময় দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় পারভেজ ও মামা পরিবারের সদস্যরা। পারভেজ তাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে বলেও হুমপি দেন।

গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, খবরপেয়ে রোববার রাতে তরুনিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।