গৌরনদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের, গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি, (বরিশাল)॥
বরিশালের গৌরনদীতে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক গৃহবধু (৩৫) গণধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গণধর্ষণের ঘটনায় উজিরপুর উপজেলার মশাং গ্রামের ভিকটিম ওই নারী বাদি হয়ে অভিযুক্ত চারজনকে আসামি করে শুক্রবার বিকালে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আসামিরা হলো-উপজেলার তাঁরাকুপি গ্রামের বাশার দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (৩৫), কামাল গোমস্তার ছেলে আশিক গোমস্তা (৪০)সহ আরো অজ্ঞাত পরিচয়ের ২ জন। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ভিকটিম অভিযোগ করে বলেন, বার্থীতে বোনের বাড়ি বেড়াতে আসা যাওয়ার সময় গত ৩মাস পূর্বে আরিফ দেওয়ানের সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে মাঝেমধ্যে আমাদের কথা হতো। বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমি ৩১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উজিরপুর থেকে মাহিন্দ্রা যোগে রওনা দিয়ে রাত পৌনে ১০টার দিকে বার্থী বাজারে নামলে আরিফের সাথে দেখা হয়। আরিফ তার বসতঘর দেখানোর কথা বলে তাঁরাকুপি গ্রামে একটি টিনের ঘরে নিয়ে যায়। তখন দেখি বাসায় অন্য কেহ নাই। কথাবার্তার একপর্যায়ে রাত পৌণে ১১টার দিকে আরিফ বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে আশিক গোমস্তাসহ তিন জনে ঘরে ঢুকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ও ওই ভিডিও ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আসামিরা পালাক্রমে আমাকে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বার্থী এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি মাহিন্দ্রা চালক আরিফ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।