গৌরনদীতে সাংবাদিকের বাবার কুলখানি অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলামের পিতা আব্দুল ওহাব হাওলাদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন ও বিভিন্ন মসজিদে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

কুলখানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, পটুয়াখালি সরকারি কলেজের প্রফেসর নুর মহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।