গৌরনদীতে সাংবাদিক সংগঠনের ইফতার ও দোয়া-মোনাজাত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

টরকী বন্দরস্থ একটি চাইনিজ রেস্তোরায় বুধবার (১২ এপ্রিল) ইফতারপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিএমএসএফ’র উপজেলা সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও সদস্য সুমন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।