গৌরনদীর ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহাসিক ও প্রতœতাত্তিক স্থাপনা পরিদর্শন করেছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা এগারটার দিকে প্রথমেই সফর সঙ্গীদের নিয়ে ইতালির পিসা টাওয়ার খ্যাত মাহিলাড়া মঠ পরিদর্শন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এসময় তাকে ফুল দিয়ে বরন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

একইদিন দুপুরে কসবা আল্লাহর মসজিদ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদি, ভ্যাট কমিশনার সামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, বীর প্রতীক সুধীর কুমার দাস, পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার সহ অন্যান্যরা।