গৌরনদী রাস্তায় সাইট দেয়া নিয়ে যুবকের পায়ের রগ কর্তন: গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের গৌরনদীতে ফাহিম সরদার (১৭) নামের এক কলেজ ছাত্রের পায়ের রগ কর্তনের ঘটনায় সাইফুল বেপারী (২৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । আহত কলেজ ছাত্র দক্ষিণ চাঁদশী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে ও মাহিলাড়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ।

আহত ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ফাহিম সরদার শনিবার (০৭ মে) সন্ধায় দুই বন্ধুকে নিয়ে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে জোড়া ব্রিজে পৌঁছে অটোভ্যান থেকে নামার সময় তাদের অটোভ্যানকে সাইট না দেয়া নিয়ে, একই গ্রামের নীল মনি মন্ডল ও তার সহযোগিদের সাথে কথার কাটাকাটির এক পর্যায় নিল মনি ও তার সহযোগিরা চাপাতি দিয়ে ফাহিমের বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে বখাটেরা পালিয়ে যায়। গুরতর আহত ফাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরি বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে আহতের বড় ভাই রাব্বি সরদার বাদি হয়ে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বকাটে সাইফুল বেপরীকে চাপাটি ও দাসহ গ্রেপ্তার করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনার মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।