গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী উপলক্ষে মুলাদী পৌর আ. লীগের আলোচনা সভা

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মুলাদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী উপলক্ষে রবিবার (২১ আগস্ট) সকাল ১০টায় মুলাদী পৌরসভা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, পৌরসভার কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্আলম মিঠু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, সাকিল রাড়ী, মনির সরদার, সাইফুল ইসলাম বেপারী, সিহাব উদ্দিন বাঘা, মোঃ নাসিম হাওলাদার, মোঃ আলতাফ হোসেন প্যাদা, মোঃ আলী সিকদার, সিহাব উদ্দিন রাড়ী, নজরুল ইসলাম বাবু, জাবেদ রাড়ী, কে, এম, ফজলে রাব্বি শাওন, রামিম ও কাওসার মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় নিহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন আওয়ামী লীগের অন্তত ৩০০জন নেতা-কর্মী। ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় ও নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। এই মামলায় যাদের সাজা হয়েছে এবং পলাতক রয়েছে সে আসামিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবী জানান। আলোচনা শেষে নিহতদের রূহের মাগফিরাত ও যারা এখনো অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।