ঘরে আটকে গণধর্ষণ, ৩ দিন পর জানালা দিয়ে পালিয়েছে স্কুলছাত্রী

সঞ্জয় সরকার, কালকিনি (মাদারীপুর)।।
মাদারীপুরের ডাসারের ৬ষ্ঠশ্রেনীর এক স্কুলছাত্রী মাদারীপুর-গোপালগঞ্জ জেলার সিমান্তবর্ত পীরার বাড়ি মন্দির থেকে সন্ধ্যায় গান শুনে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া মামা বাড়ি যাওয়ার পথে গলায় দেশি অস্ত্র ধরে জোরপূর্বক মটরসাইকেলে করে তুলে নিয়ে কয়েক স্থানে একাধিকবার লাউড স্পীকার সিস্টেম বাজিয়ে দফায় দফায় গণাধর্ষণ করতে থাকে ৪’ধর্ষণ কারী।

৩দিন পড় স্কুলছাত্রী ঘড়ের জানালা দিয়ে পালিয়ে অন্য এক ঘড়ে আশ্র নেয়। ভিকটিমের বাবা বাদি হয়ে কোটালিপাড়া থানায় মামলা করলে মামলার সুত্র ধরে, ঢাকা, গোপালগঞ্জ ও মাদারীপুরের শিবচর থেকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ, খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ, প্রতাপ চন্দ্র বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ ও মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা ৪ জনকে আটক করে র‌্যাব-৮।

সোমবার (১১ এপ্রিল) মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান মাদারীপুর র‌্যাব ৮ এর দায়িত্বে থাকা কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা।