চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ ফয়সাল হোসেন

নিজস্ব প্রতিবেদক।।
চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা মোঃ মোতাহার হোসেন হান্নান বেপারীর সুযোগ্য পুত্র প্রভাষক মোঃ ফয়সাল হোসেন বেপারী।

তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন এবং বরিশাল ল কলেজ থেকে এল.এল.বি পাশ করেন।

বর্তমানে তিনি মুলাদী উপজেলাধীন পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি অত্র বিদ্যালয়কে একটি উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।