চরফ্যাশনে ইমাম খুন, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চরফ্যাশন দক্ষিণ, ভোলা)॥
চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা এওয়াজপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদ পেশ ইমাম মাও. মোঃ নুরুল ইসলাম খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) চরফ্যাশন সদর রোড ও শশীভূষণ থানা সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলার উদ্যেগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলার সভাপতি হাফেজ মাও মোঃ বেল্লাল ও সাধারণ সম্পাদক মাও. মিজানুর রহমান খুনিদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার জোড় দাবী জানান।

উল্লেখ্য, মাও. নুরুল ইসলামের বাবা আব্দুর রশিদ জমাদারের সঙ্গে চাচা আব্দুল মালেক জমাদার ও আবু তাহের জমাদারের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। জমিজমা নিয়ে বিরোধের নিষ্পত্তির বিষয়ে হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আবু তাহের ভাতিজা নুর ইসলামের উপর অর্তকিত হামলা চালায়। এতে নুরুল ইসলাম গুরুত্বরে আহত। নুরুল ইসলামকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওইদিন গত শুক্রবার(১৪ অক্টোবর) রাতেই সেখানে (বরিশাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম। নিহত নুরুল ইসলাম তিন সন্তানের জনক। এই ঘটনা জনতা চাচা আঃ মালেককে ধরে পুলিশের হাতে সোর্পাদ্দ করলে ও অদ্য পর্যন্ত পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি।