চরফ্যাশনে গরুর ঘাস খাওয়া নিয়ে মারধরে কৃষকের মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।
চরফ্যাশনের দক্ষিণ আইচায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধরে আহত ফরিদ (৩৫) বুধবার (০৩ আগস্ট) বিকালে ঢাকা মেডিকেলে মৃত্যু হয়। পুলিশ এজহারভ‚ক্ত৪ জনকে গ্রেফতার করেছে। বুহম্পতিবার তাদেরকে আদালতের মধ্যেমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টায় একই এলাকায় বাড়ির পাশে রুবেল(৩০) এর জমিতে নিহত ফরিদের গরু ঘাস খায়। এ সময়রুবেল ফরিদের গরুকে পিটিয়ে বাড়িতে এনে গাছের সাথে বেঁধে রাখেন।
ফরিদ রুবেলকে গরু বেঁধে রাখছে কেনো জিজ্ঞেস করতে গেলে রুবেল ক্ষিপ্ত হয়ে ফরিদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ফরিদের ডাক চিৎকারে তার আত্মীয় রুহুল, গিয়াসউদ্দিন, আছমা, ময়না সহ কয়েকজন দৌঁড়ে আসলে তাদেরকেও মরিচের গুঁড়া মেরে রুবেল সহ অজ্ঞাত ১০-১২ জন মিলে জখম করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতাল সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল নেয়া হয়েছে। কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল চিকিৎসাধীন বুধবার বিকালে ফরিদের মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার এস আই মো,রিয়াজুল ইসলাম এজহারকৃত ৪জন আসামী কে গ্রেফতার করেছেন।তারা হলেন মোঃ রুবেল, নুর হোসেন, মোঃ হোসেন ও মোঃ আবুল কালাম।ওসি শাখাওয়াত হোসেন বলেন এই ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ৪জনকে গ্রেফতার করা হয়েছে বাকী া আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।