চরফ্যাশনে নিখোঁজ জেলের মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার

আমির হোসেন, চরফ্যাশন।।
বঙ্গোপসাগরে চরফ্যাশনের নিখোঁজ জেলে মধ্যে সাগর থেকে ৩০জন এবং ভারত ১৭জনকে জীবিত উদ্ধার করাহ য়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশনের চরকচ্ছপিয়ার “এমভি মায়ের দোয়া”নামে আলমগীর মাঝির ১৪ জেলে সহ মাছ ধরার ট্রলার। রবিবার বিকালে চরমানিকা মানিকা কোস্ট গার্ডের একটি টিম বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে একটি ফিসিং ট্রলার সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মোঃ অলিউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, গত (১৬ আগষ্ট) চরফ্যাশনের চরকচ্ছপিয়া মৎস্য ঘাট থেকে ১৪ জন জেলেসহ “মায়ের দোয়া” আলমগীর মাঝি ফিসিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর গত (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের কাছাকাছি চলে যায়, দীর্ঘ ৪৫ ঘন্টা ট্রলার চালিয়ে চরপাতিলার ডাউনে বঙ্গোপসাগর সাগর মোহনায় এসে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে রবিবার বিকালে কোস্টগার্ডের একটি টিম টহলরত অবস্থায় চরপাতিলার কাছাকাছি থেকে ১৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার উদ্ধার করে। ফিশিং ট্রলারটি উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন, আলমগীর মাঝি(৪৫), হারুন মুন্সি (৫০), নুরনবি (৪০),আলাউদ্দিন (৩৯), আবুল কালাম(৩৮), ইউনুস সিকদার(৫২), আলাউদ্দিন (৪২), ইসমাইল (৪১), অজিউল্লা(৫১), ও কবির (৩২),আবদুল বারেক(৫০),আবু সিকদার মাঝি (৪৮) আব্দুর রহিম(২৮) ইউনুস সিকদার (৩২) এরা সকলেই চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার, চরকুকরি-মুকরি ও চরমানিকা ইউনিয়নের বাসিন্দা। পরে উদ্ধারকৃত ১৪ জন জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেন বলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান।

এদিকে রবিবার বিকালে আহম্মদপুর ইউনিয়নের নিখোঁজ ১৭ জেলেকে সুন্দরবন এলাকায় পাওয়া গেছে। আহম্মদপুর নিখোঁজ ৭নং ওয়ার্ডের রিপন মাঝির মাল্লা মো. রুভেল বলেন, আমরা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউতে সুন্দরবন এলাকায় এসে উঠেছি। সোমবার বিকাল ৩টায় আহম্মদপুর ৭নং ওয়ার্ডে বাড়িতে এসেছি। আমার সাথের বাকী ১৬জনও বাড়ীতে এসেছে।

রুভেলের ছোট ভাই মিজান মাঝির ট্রলারের মাল্লা জুবেল(১৮) জানান, আমরা ১৬ জেলে বঙ্গোপসাগরের উত্তালে ভারতের কলকাতা নামক স্থানে দমায় নিয়ে এসেছে। আমরা সোমবার সকালে পটুয়াখালির মহিপুর খাটে পৌছেছি। আমাদের চরফ্যাশন বাড়ীতে যেতে রাত হয়ে যাবে।

বাড়ীতে ফিরা রুভেল ও জুবেল এর পিতা আবুল কালাম বলেন, আমার দু‘ ছেলের মধ্যে একজনকে সন্দরবন ও অন্যজনকে ভারতের কলকাতায় পাওয়া গেছে। রুভেল বাড়ীতে আসছে জুবেল কলকাতা থেকে পটুয়া খালির মহিপুর মৎস্য ঘাটে পৌচেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান বলেন,অধিকাংশ জেলেরই সন্দান মিলেছে। তাদেরকে সুন্দরবনসহ বিভিন্ন স্থানে পাওয়া গেছে। অনেকে বাড়ীতে পৌচেছে আবার অনেকে পথে রয়েছে।