চরফ্যাশনে প্রবাসীর স্ত্রীকে মারধর, আহত ৪

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন পৌর সভা ৪নং ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীকে মারধর করে টাকা ও স্বর্নাংকার ছিনতাইয়ের করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যপারে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহম্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ১১টায় ফাতেমা আক্তারের বাড়ীর দরজায় রাস্তায় উপরে পূর্বের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেমীর মো.আলাউদ্দিন নির্দেশে ভূট্রো ও আলআমীনের নেতৃত্বে ১০/১২জন একত্রিত হয়ে এলোপাতারি মারধর করেছে। ফাতেমার সাথে থাকা ২লাখ ৫৭হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের ধুল সহ প্রায় ৩লাখ ৫০হাজার ৫শ টাকা নিয়ে যায়। ওই সময় আহত ফাতেমা আক্তার(৪২) ছেলে মোস্তাফা(২৬) পুত্র বধূ আছমা আক্তার(১৮) ও ভাইয়ের বউ লাভলি আক্তার(২৭)কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাতেমা আক্তার বলেন, প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দ্যেশ্যে দা-কুড়াল, হাতুরী ও লাঠি নিয়ে এসে মারধর করেছে। তারা আমার কাছে ২লাখ টাকা চাঁদাদাবী করেন নচেৎ ৪শতাংশ জমি দাবী করাকে কেন্দ্র করে আমি দিতে অস্বীকার করায় এই হামলা চালায়।তরা আরো বলে বেড়ায় আমার ছেলেদেও চিরতওে পঙ্গু করে দেয়ার হুমকী দেয়। আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন ও তাদেরকে গুমের হুমকী দেয়া হয়।

উল্লেখ্য, বৃহম্পতিবার চরফ্যাশন রূপালী ব্যাংক থেকে সাড়ে ১০টায় ২লাখ ৫৭হাজার টাকা উত্তোলন করেন। তার চেকনং ৯৯৮২৬১৭।