চরফ্যাশনে বাস-সিএনজি চালক মুখা-মুখি, হামলায় আহত ৩

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন বাস মালিক সমিতির কর্মচারী ও সিএনজি চালকগনের মুখা-মুখি অবস্থানে হামলায় ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘঠেছে পৌরসভার সীমানায় খাদ্য গুদাম অফিস চত্বরের সামনে।

জানা যায়, মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে সাড়ে ৮টায় ভোলা থেকে যাত্রীসহ ৩টি সিএনজি চরফ্যাশন বাস ষ্ট্যান্ডে পৌছলে বাস মালিক সমিতি কর্তৃপক্ষ তা আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালকগন খাদ্য গুদাম চত্বরে চরফ্যাশন থেকে ভোলা যাতায়াতগামী একটি বাস পথরোধ করে দেয়। এতে বাস মালিক সমিতি কর্তৃপক্ষ ও কর্মচারীগন একত্রিত হয়ে লাঠি সোটা নিয়ে সিএনজি চালকগনকে ধাওয়া করে মারধর করেছে। এতে সুমন, আলীসহ ৩জন আহত হয়েছে।

সিএনজি চালক মনির হোসেন বলেন, আমরা ছোট সিএনজি চালিয়ে সংসার চালাই। আমাদেরকে বিআরটিএ লাইসেন্স দিয়েছেন। হাইওয়ে ব্যতীত আমরা সিএনটি চালাতে পারবো। আমাদের ১০টি বোরাক আটক করেছে। ৩জনকে মারধর করেছে। বাস মালিক সমিতি কর্তৃপক্ষ প্রায় আমাদের সিএনজি অটোরিক্সা আটক করে বাস ডিপোতে রেখে চালকদেরকে উপর নির্যাতন চালায়।

ভোলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আবদুস ছালাম পাটওয়ারী বলেন, সিএনজি ও বোরাকের কারণে সড়ক দূর্ঘটনা হয়। আমরা প্রশাসনকে জানিয়েছি। বাস প্রতিরোধ করার ঘটনায় জনতা তাদেরকে ধাওয়া করেছে।

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন সাংবাদিকদেরকে বলেন, আমরা ঘটনার সংবাদ শুনে এসেছি পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।